ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৫:০৮:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়।

সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, সুনামির তৃতীয় ঢেউটি ছিল “অত্যন্ত শক্তিশালী”।

সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন। সেভেরো-কুরিলস্ক অঞ্চলে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে।

সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছে টিএএসএস।

এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

কুইকটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad