ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, জায়গা নিশ্চিত অলিম্পিকেও

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৪:৫৩:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। একইসঙ্গে, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।

মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের অলিম্পিক স্টেডিয়ামে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নেয় ব্রাজিলের মেয়েরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। একটি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই শিরোপা উৎসব করেছে দলটা। ফাইনালে আগামী শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, যাদের বিপক্ষে ২০২২ সালের ফাইনালে জিতেছিল সেলেসাওরা।

 

কুইকটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad