ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মেসিদের লিগে যোগ দিলেন মুলার

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৩:৩৮:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের সেরা সময়টা ইউরোপে কাটানোর পর গত মৌসুমে মুলার ঘোষণা দেন বায়ার্ন ছাড়ার। তাতে ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি টানলেন মুলার। যোগ দিচ্ছেন এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। কানাডিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করছেন মুলার। বায়ার্নের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

বায়ার্নের হয়ে সব ধরনের শিরোপাই জিতেছেন মুলার। শেষবারের মতো বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন ক্লাব বিশ্বকাপে, যেখানে কোয়ার্টার ফাইনালে পিএসজি’র বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন।

বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মতে, মুলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এটাই ছিল উপযুক্ত সময়। যদিও ভবিষ্যতে মুলার অন্য কোনো ভূমিকায় ক্লাবে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত নিজের নতুন অধ্যায় শুরু করলেন মুলার। মুলারের প্রতি ইউরোপের বাইরে আরও কিছু ক্লাবের আগ্রহ ছিল। গুঞ্জন উঠেছিলো, অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল তাকে।

এমএলএসে মোট ৩০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে। এই টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল প্রতিযোগিতা বলা হলেও কানাডার তিনটি ক্লাব এতে অংশ নেয়। এর মধ্যে ভ্যাঙ্কুভার অন্যতম। বাকি ২৭টি ক্লাব যুক্তরাষ্ট্রের।

 

 

কুইকটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad