ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে প্রক্সি যুদ্ধ জোরদার করেছে দিল্লি—অভিযোগ সেনাপ্রধান মুনিরের

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০২:৩১:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে ১৯ দিনের সামরিক সংঘর্ষে (মারকায়ে হক) পরাজয়ের পর পাকিস্তানে ছায়াযুদ্ধ বা ‘প্রক্সি ওয়ার’ আরও তীব্র করেছে ভারতএমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তানের ভূখণ্ডে অস্থিতিশীলতা ও বিভাজন সৃষ্টির জন্য ভারত সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। এর মাধ্যমে দিল্লি ‘ফিতনা-তুল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা-তুল-হিন্দুস্তান’-এর মতো হাইব্রিড যুদ্ধের কৌশল বাস্তবায়ন করছে।

তবে যেভাবে তারা ‘মারকায়ে হক’-এ অপমানজনক পরাজয়ের শিকার হয়েছিল, একই পরিণতি এসব প্রক্সি গোষ্ঠীরও হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম, গোষ্ঠী বা নৃগোষ্ঠী থাকে না। তাই এসব হুমকি মোকাবেলায় দেশের সব স্তরের মানুষের সম্মিলিত জবাব অত্যাবশ্যক। বেলুচিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সংহতি রক্ষায় সেনাবাহিনী সর্বাত্মক প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

প্রক্সি যুদ্ধ কী?

প্রক্সি যুদ্ধ হলো এমন একধরনের যুদ্ধ বা সংঘাত, যেখানে কোনো দুটি প্রধান রাষ্ট্র বা শক্তি সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই না করে, তাদের স্বার্থ রক্ষায় অন্য দেশ, গোষ্ঠী বা মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে লড়াই চালায়।

এক দেশ অন্য কোনো দেশ বা গোষ্ঠীকে অস্ত্র, অর্থ বা প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে, যাতে সেই গোষ্ঠী বা বাহিনী তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে। এতে করে মূল দেশটি সরাসরি যুদ্ধ না করেও তার রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করে।

স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে অনেক প্রক্সি যুদ্ধ চালিয়েছেযেমন ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, কোরিয়া যুদ্ধ ইত্যাদি।

পাকিস্তানের অভিযোগ অনুযায়ী, ভারত বেলুচিস্তানে কিছু বিচ্ছিন্নতাবাদী বা বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে, যাতে সেগুলো পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালায়। এটাকেই পাকিস্তান ভারতের প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করছে।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/দুপুর ২:৩০

▎সর্বশেষ

ad