ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, পরিস্থিতি এখনও অস্থির

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১২:৫৩:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি হলেও কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে থাইল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত থাইল্যান্ডের সিসাকেত প্রদেশের সীমান্ত এলাকায় কম্বোডিয়ান সেনারা গুলি ও গ্রেনেড নিক্ষেপ করেছে।

থাই সরকার এটিকে ‘যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। তবে কম্বোডিয়া এর আগেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।

এই দুই দেশের মধ্যকার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে পাঁচদিনের সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ১৫ জন সেনা ও ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে, কম্বোডিয়া জানিয়েছে ৮ জন বেসামরিক ও ৫ জন সেনা নিহত হয়েছে।

সংঘর্ষের পেছনে মূল কারণ সীমান্তের কিছু ধর্মীয় স্থাপনাকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ। ১৯০৭ সালে ফরাসি শাসনামলে তৈরি অস্পষ্ট সীমান্তরেখা নিয়ে দুই দেশেই দাবি রয়েছে।

মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও রাতের প্রথম দিকে থাইল্যান্ড অভিযোগ করে, কম্বোডিয়া আবার হামলা চালিয়েছে। যদিও বুধবার সকাল ৮টা থেকে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

চুক্তির আওতায় সীমান্তে দুই দেশের কমান্ডারদের মধ্যে বৈঠক হয় এবং নতুন করে সেনা মোতায়েন না করার বিষয়ে একমত হয়। তবে থাইল্যান্ড সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতির শুরুর সময়টি এখনো খুবই ‘অস্থির’ ও ‘সংবেদনশীল’।

উল্লেখ্য, মালয়েশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয়। দুই দেশই ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ হারে শুল্ক এড়াতে তার সঙ্গে বাণিজ্যচুক্তিতে আগ্রহী।

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/দুপুর ১২:৫২

▎সর্বশেষ

ad