ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বড় বিপদের আশঙ্কায় সরানো হলো ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১২:৩৫:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানে সুনামি আঘাত হেনেছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় ফুকুশিমার দাই-ইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এক বিবৃতিতে জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং কেউ হতাহত হননি। তবে তারা সুনামি সতর্কতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ছিল জাপানের ইতিহাসে অন্যতম বড় পারমাণবিক দুর্ঘটনা।

বর্তমান পরিস্থিতিতে টেপকো কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা দুই দফায় সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯ দশমিক ৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/দুপুর ১২:৩৫

▎সর্বশেষ

ad