ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাপানে সুনামির আঘাত, নিরাপদ স্থানে সরানো হচ্ছে মানুষ

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১২:০০:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে ইতোমধ্যে সুনামি আঘাত করেছে। ইতিমধ্যে ওই অঞ্চল থেকে নিরাপদ স্থানে মানুষ সরিয়ে নেয়ার কাজ করছে দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায়, ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে। প্রথম ঢেউয়ের আকার তুলনামূলকভাবে ছোট হওয়া সত্ত্বেও সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী টোকিওসহ দেশের বেশ কিছু অঞ্চলে আঘাত হেনেছে সুনামির ঢেউ, তবে যতটা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা করেছিলেন, বাস্তবে ততটা হয়নি। সুনামির প্রভাবে বর্তমানে জাপানের পর্ব উপকূলে যেসব ঢেউ উঠছে, সেগুলোর উচ্চতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, জাপান সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যেকোনও উদ্ধার তৎপরতায় “মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জাপানে ক্ষয়ক্ষতির নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

তবে যেসব এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে এবং উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া এবং ওয়াকায়েমা দ্বীপ থেকে।

স্থানীয় সময় আজ সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এরপর রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সুনামির সতর্কতা জারি করা হয়।

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/সকাল ১১:৫৯

▎সর্বশেষ

ad