ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা, সুনামি ঝুঁকিতে একাধিক দেশ

Anima Rakhi | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ১২:১১:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি সাবডাকশন জোন (যেখানে একটি টেকটোনিক প্লেট অন্যটির নিচে ঢুকে যায়) যেখানে বড় ধরনের সুনামি ঘটার সম্ভাবনা থাকে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক নাথান ব্যাংস বলেন, এই ভূমিকম্পটি ২০০৪ সালের সুমাত্রা এবং ২০১১ সালের জাপানের ভয়াবহ ভূমিকম্পের মতোই। উভয় ঘটনাতেই প্রাণঘাতী সুনামি হয়েছিল।

ব্যাংস জানান, সুনামির গতি বাণিজ্যিক বিমানের মতোই দ্রুত হতে পারে, যার মানে ঘণ্টায় প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার। তাই সুনামির ঢেউ এখনো হাওয়াই বা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে না পৌঁছালেও, ক্ষতির সম্ভাবনা থেকেই যায়।

যেসব দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে:
রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু ও ইকুয়েডর।

রাশিয়ার দ্বীপে জরুরি অবস্থা
রাশিয়ার ফার ইস্ট শাখালিন অঞ্চলের উত্তর কুড়িল দ্বীপে ভূমিকম্প ও সুনামির কারণে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবনের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৫,/দুপুর ১২:১১

▎সর্বশেষ

ad