ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশে নিষেধাজ্ঞা

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১০:৩৬:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন মতে, গত সোমবার (২৮ জুলাই) ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প এক ঘোষণায় বলেন, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে আর প্রবেশ করতে দেয়া হবে না।

ডাচ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব কর্মকাণ্ড ও বক্তব্য ন্যায়সংগত নয়। তাদের আচরণ শান্তি প্রতিষ্ঠার যেকোনো ধরনের সম্ভাবনাকে বিপন্ন করে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার লঙ্ঘন ঘটায়। এ কারণে মন্ত্রিসভা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডসের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের উগ্রপন্থি মন্ত্রী বেন গভির। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, ‘আমাকে যদি পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, তবু আমি দেশের জন্য কাজ করে যাব। আমি হামাসকে উৎখাতের দাবি জানাব এবং আমাদের যোদ্ধাদের পাশে থাকব।’

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad