ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোহলিকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন, দাবি মঈন আলীর

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১০:২৫:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে গ্যারি কারস্টেনের অধীনে খেলার সময় এমন পরিকল্পনার কথা জানতেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। তার মতে, ওই সময় পার্থিবকে নেতৃত্বে আনা প্রায় চূড়ান্ত ছিল। 

কোহলির মতো তারকা ক্রিকেটার অধিনায়ক থাকায় বেঙ্গালুরুর জনপ্রিয়তাও বেড়েছিল ব্যাপক। কিন্তু মাঠে তেমন একটা সাফল্য পাচ্ছিল না দলটি। তার অধীনে ৯ মৌসুমে পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দলটি। ২০১৯ মৌসুমে ১৪ ম্যাচের ৮টিতেই হেরেছিল আরসিবি, ছিল পয়েন্টের তলানিতে। 
 
সেই মৌসুমেই অধিনায়ক পরিবর্তনের বিষয়টি কোচ কারস্টেনের ভাবনায় ছিল। এ বিষয়ে মঈন আলী বলেন, ‘আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। ওর ক্রিকেট মস্তিষ্ক ভালো, তখন সেটাই আলোচনা হচ্ছিল।’ 

মঈন আরও বলেন, ‘আমি জানি না পরে কী হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু আমি নিশ্চিত তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।’ ২০২২ সাল থেকে আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব নেন ফাফ ডু প্লেসি। ২০২৫ সালে তাকে দলে না রাখায় নেতৃত্ব পান রজত পাতিদার। আর তার অধিনায়কত্বেই প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১০:২০

▎সর্বশেষ

ad