ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শেয়ারবাজারে কোটিপতি বিনিয়োগকারী ১৭ হাজার ৩৫৭ জন

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১০:১৮:৫১ পিএম

ডেস্ক নিউজ : দেশের শেয়ারবাজারে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। আগের বছর তাদের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭৬ জন। অর্থাৎ বছরের ব্যবধানে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৩৮১ জন। বছরের ব্যবধানে এক লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীর সংখ্যা ৭৫ হাজার ৪৫৭ জন কমেছে। 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এসব তথ্য জানা গেছে। বিএসইসির তথ্য অনুসারে বর্তমানে ৫০০ কোটি বা তার চেয়ে বেশি টাকার বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারী আছেন ৭০ জন। আর ১০০ কোটি বা তার বেশি বিনিয়োগ আছে, এমন বড় বিনিয়োগকারী আছেন ৩৪৭ জন, ৫০ কোটি বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে ৭৩৩ জনের। 

পুঁজিবাজারে ১০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন এমন বিনিয়োগকারী আছেন দুই হাজার ৮৯১ জন এবং এক কোটি বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে, এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৩ হাজার ৩১৬ জন। 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad