ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ক্যারিবীয়দের ধবলধোলাই করলো অস্ট্রেলিয়া

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ০৯:২০:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটের জয় তুলে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ তে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। এতে টেস্টের পর ক্রিকেটের ক্ষুদে সংস্করণেও ধবলধোলাইয়ের শিকার হলো ক্যারিবীয়রা।

আগে ব্যাটিং করে ১৭০ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে টার্গেট ছুঁয়ে ফেলে অজিরা। এতে সিরিজে সান্ত্বনার জয়টুকুও পাওয়া হলো না শেই হোপদের।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আগে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শিমরন হেটমেয়ারের ৩১ বলে ৫২, রাদারফোর্ডের ঝড়ো ৩৫ রানের ইনিংসের সাথে হোল্ডারের ২০ আর ফোর্ডের ২০ রান যুক্ত হলে ১৭০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশুইস নেন ৩ উইকেট। ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে শত উইকেটের দেখা পান এডাম জাম্পা।

জবাবে ব্যাট করতে নেমে হোল্ডারের পেসে মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। তবে টিম ডেভিসের ১২ বলে ৩০, ক্যামেরুন গ্রিনের ৩২, মিচেল ওয়েনের ৩৭ আর অ্যারন হার্ডির ২৮ রানের ইনিংসে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad