ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গাজায় ২১ মাসে ৬০ হাজার ফিলিস্তিনিকে হত্যা!

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ০৮:১৯:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাতে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। মন্ত্রণালয়ের সবশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার প্রতিবেদনের সময়কালে পূর্ববর্তী হামলায় নিহত একজনসহ গাজার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ফিলিস্তিনির মৃতদেহ আনা হয়েছে। 

এ নিয়ে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, নতুন করে আরও ৬৩৭ জন ইসরাইলি হামলায় আহত হয়েছেন, যার ফলে যুদ্ধের সময় আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে। 
 
এদিকে ইসরাইলি সরকার গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করেছে নেতানিয়াহু প্রশাসন।
 
ইসরাইলের বিতর্কিত নিষেধাজ্ঞা, আমলাতান্ত্রিক বিলম্ব, ভিসা বাতিল এবং ত্রাণ কনভয়কে লক্ষ্যবস্তু করার কারণে সীমান্তে প্রচুর খাদ্য সহায়তা নষ্ট হয়ে গেছে বলেও জানা গেছে।
 
সূত্র: আল জাজিরা

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad