ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৫:১৮:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশই সীমান্ত সংঘর্ষ নিরসনে ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে আনোয়ার বলেন, আমরা খুবই ইতিবাচক অগ্রগতি দেখেছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ডের জন্য শুভ বার্তা বয়ে আনবে। তিনি জানান, উভয় দেশই ২৮ জুলাই মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আনোয়ার আরও বলেন, এটি উত্তেজনা প্রশমন ও শান্তি-নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। আনোয়ার বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে যোগাযোগ রাখছে এবং এ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্বের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ২৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে সোমবার এক্সে (সাবেক টুইটার) পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানান, থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষে অবিলম্বে যুদ্ধবিরতি অর্জনই এ বৈঠকের মূল উদ্দেশ্য।

তবে ব্যাংকক ছাড়ার আগে থাই প্রধানমন্ত্রী ফুমথাম সাংবাদিকদের বলেন, কম্বোডিয়ার কার্যক্রম দেখে আমাদের মনে হয় না তারা আন্তরিকতার সঙ্গে এগোচ্ছে। তাদের সদিচ্ছা দেখাতে হবে এবং বৈঠকে আমরা তা পর্যবেক্ষণ করব।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad