ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ব্যাংককের বাজারে নির্বিচারে গুলি, নিহত ৫

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৫:১৫:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খাবারের বাজারে নির্বিচারে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ব্যাংককের ওর তোর কোর (Or Tor Kor) মার্কেটে এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। 

ওর তোর কোর মার্কেটটি মূলত উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত। এ অঞ্চলের তুলনায় থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হলেও সেখানে নির্বিচারে গুলির ঘটনা বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলা ঘটেছে।

২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রস্থলের একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছরের এক কিশোর গুলি চালিয়ে দুজনকে হত্যা করে এবং আরও পাঁচজনকে আহত করে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরি চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের বেশিরভাগই ছিল শিশু।

২০২০ সালে নাখন রাচাসিমা শহরে এক সেনা সদস্য গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা এবং আরও অনেককে আহত করেন। সূত্র: মেহের নিউজ

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad