ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৫:১২:২৪ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার বিকালে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি। এ জেড এম জাহিদ হোসেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না। প্রসঙ্গত, চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। গত ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়ার হয়। তবে ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad