ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ওবামার

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৪:৫৪:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে তিনি ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ওবামা লেখেন, যদিও গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক, এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

তিনি আরও বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। বেসামরিক মানুষদের কাছ থেকে খাবার ও পানি দূরে রাখার কোনও যুক্তি থাকতে পারে না।

এর আগে, রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গাজায় অপুষ্টির হার ‘উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে। সংস্থাটি বলেছে, সহায়তার ‘ইচ্ছাকৃত অবরোধ’ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ছিল এবং এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের মধ্যে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা ৭৪ জনে পৌঁছেছে, যার মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই মারা গেছে ৬৩ জন। এর মধ্যে রয়েছে পাঁচ বছরের কম বয়সি ২৪ শিশু, একজন বড় শিশু এবং ৩৮ জন প্রাপ্তবয়স্ক।

ডব্লিউএইচও আরও জানায়, গাজায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। জুনের তুলনায় চার থেকে ছয় বছর বয়সি শিশুদের মধ্যে অপুষ্টির হার তিনগুণ বেড়েছে।

গাজায় চলমান সামরিক অভিযান ও মানবিক অবরোধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাদ্য, পানি ও ওষুধের প্রবেশে বাধা তৈরি করে ফিলিস্তিনিদের ‘ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।

সূত্র : আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি।

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad