ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৩:৫০:৪২ পিএম

ডেস্ক নিউজ : চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসার জন্য তিনি শিগগির সেখানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চিকিৎসকরা খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা ফলোআপকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করছেন। ইতোমধ্যেই এই সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় সহায়তার জন্য যোগাযোগ করেছে বিএনপি।

দলীয় সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পূর্ণ সুস্থতার জন্য তার নিয়মিত আন্তর্জাতিক মানের চিকিৎসা নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার। তাই তাকে পুনরায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেখানে প্রায় এক মাস হাসপাতালের চিকিৎসা শেষে অবস্থান করেছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়, সেখান থেকেই তার চিকিৎসার ফলোআপ চলছিল।

এরপর ছেলেসহ পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করে গত ৬ মে দেশে ফিরে আসেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad