ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আবু সাঈদ হত্যা: সব আসামির বিচার শুরুর আবেদন

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৩:২৩:১৮ পিএম

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। সব আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 

সোমবার (২৮ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় শুনানি করেন চিফ প্রসিকিউটর।

পরে আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার (২৯ জুলাই) দিন ধার্য করা হয়।
 
এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৬ জনকে।
 
এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট।  

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad