ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ, ফাইনাল ২৮ সেপ্টেম্বর

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৭:০২:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর নিজেই দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি। 

গুঞ্জন ছিল, এবারের আসরের ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। মরুর দেশটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। এক্সে এসিসির চেয়ারম্যান লিখেছেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি! পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশিত হবে।’

নানা বিতর্ক, টানাপড়েন আর রাজনৈতিক উত্তেজনার মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল অনিশ্চয়তা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বৈঠক। গুঞ্জন ছিল, ভারতসহ বেশ কয়েকটি দেশ বৈঠকে অংশ নেবে না। তবে শেষ পর্যন্ত অংশ নিয়েছিল সবাই, ভারত বৈঠকে যোগ দিয়েছিল অনলাইনে।  

ঢাকায় এসিসির এই বৈঠকের পরই কেটে যায় এশিয়া কাপ আয়োজন নিয়ে সব শঙ্কা। বৈঠকের পরই অবশ্য বোঝা গিয়েছিল যে, টুর্নামেন্টের সূচি প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র। ক্রিকবাজ এরপর খবর দেয়, সম্ভবত শনিবার (২৬ জুলাই) অথবা দেরিতে হলে সোমবারের মধ্যেই প্রকাশিত হতে পারে এশিয়া কাপের সূচি। সেই খবরই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করা হলেও এসিসির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর এবং শেষ হওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন। 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad