ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া কাপ প্রস্তুতির জন্য নেপাল-নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৬:৫৬:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে ফাঁকা সময়ে একটা সিরিজ আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলছেন সবাই৷ পাকিস্তান সিরিজ শেষে সংবাদ সম্মেলনে সরাসরি সিরিজ আয়োজনের দিকে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিসিবিও সর্বাত্মক চেষ্টা চালয়ে যাচ্ছে। খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে আগস্টে সিরিজ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি।

তবে, এক্ষেত্রে বিসিবির জন্য সবচেয়ে বড় বাধা হলো স্বল্প সময়ের মধ্যে কোনো দলকে রাজি করানো। বড় দলগুলোর ব্যস্ত সূচির বিষয়টি আগেই জানা গেছে। গুঞ্জন ছিল, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। তবে এবার অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, আয়ারল্যান্ড নয়, নেদারল্যান্ডস কিংবা নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।
এ প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বেশিরভাগ দেশেরই নির্ধারিত সিরিজ আছে। আমাদেরও তো ভারতের সঙ্গে সিরিজ ছিল। আমাদের পরিকল্পনা ছিল ওটা খেলে এশিয়া কাপে যাব। যেহেতু ভারত এখন আসছে না, আমরা চেষ্টা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। প্রথম সারির কোনো দেশ এখন অ্যাভেইলেবল না কারণ তাদের নির্ধারিত প্রোগ্রাম আছে। আমরা অন্য কোনো দেশ, সেটা হতে পারে নেদারল্যান্ডস, হতে পারে নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের একটা চেষ্টা করে যাচ্ছি।’

ঘরের মাঠেই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে কোনো কারণে সেই পরিকল্পনা আলোর মুখ না দেখলে ভিন্ন পরিকল্পনাও সাজিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, ‘যদি বিদেশি দল না পাই সেক্ষেত্রে আমরা এখন থেকেই ভাবছি জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে তখন জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল তাদের সঙ্গে একটা সিরিজ খেলব।

তাতে জাতীয় দলের একটা ভালো প্রস্তুতি হবে আর যারা সামনে জাতীয় দলে আসছে তাদের জন্যও প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।’টানা সিরিজ শেষে বর্তমানে ছুটিতে আছেন জাতীয় দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। আগামী ১৫ আগস্ট ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরবেন হেড কোচ ফিল সিমন্স। খেলোয়াড়দের নিয়ে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে তার।

শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে এবার লড়াইটা বেশ ভালোই হবে বলে ধারণা করছেন অনেকে। তবে এখনও টাইগারদের বেশকিছু সমস্যা রয়েই গেছে। বিশেষ করে মিডল অর্ডার বোলিং আর ফিল্ডিংটা তেমন ভালো ছিল না সর্বশেষ দুই সিরিজে। নেদারল্যান্ডস কিংবা নেপালের সঙ্গে সিরিজ খেলে সেসব দিকে উন্নতি করা আদৌ সম্ভব হবে কিনা, সেটাও একটা প্রশ্ন থেকেই যায়।

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad