ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

দ. আফ্রিকাকে ১২৮ রানেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৫:০২:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ যুব দল। এবার ত্রিদেশীয় সিরিজেও প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার যুবারা।

সিরিজে প্রথম দেখায় বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। আল ফাহাদ-রিজান হোসেনদের তোপের মুখে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ে হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ।

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad