ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে: আসিফ নজরুল

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৪:১৮:১৭ পিএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে। এসময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা।

পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে। তিনি আরও বলেন, আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি।

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad