ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ২২১ ব্রিটিশ এমপির চিঠি

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০২:০৮:৪৪ পিএম

অনলাইন নিউজ..

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যে রাজনৈতিক চাপ বাড়ছে। শুক্রবার (২৫ জুলাই) দেশটির ২২১ জন এমপি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, আগামী জাতিসংঘ সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। ওই চিঠিতে স্বাক্ষরকারীরা নয়টি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি সারা চ্যাম্পিয়ন। এসব দলের মধ্যে রয়েছে লেবার, কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ও গ্রিন পার্টি। ২২১ এমপির স্বাক্ষর করা খোলা চিঠিতে বলা হয়, আমরা আশা করি, এ সম্মেলনের মাধ্যমে যুক্তরাজ্য সরকার জানাবে—কখন ও কীভাবে তারা বহু প্রতীক্ষিত দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের জন্য কাজ করবে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কীভাবে এ লক্ষ্যে সমন্বয় সাধন করবে। এতে আরও বলা হয়, আমরা বুঝি, যুক্তরাজ্যের পক্ষে সরাসরি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু আমাদের ঐতিহাসিক ভূমিকা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার কারণে ব্রিটেনের স্বীকৃতি বিশ্বে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। এ কারণেই আমরা আপনাদের এ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০২.০৮

▎সর্বশেষ

ad