ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাসে ১৫ হাজার টাকা পেনশন পাবেন সাংবাদিকরা, নির্বাচনের আগে বড় ঘোষণা..

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০১:১১:৪৪ পিএম

অনলাইন নিউজ..

ভারতের বিহার রাজ্যের সাংবাদিকরা এখন থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে পেনশন পাবেন বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আজ তক বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতির মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের জন্য একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে বিহারের স্বীকৃত সাংবাদিকদের দেওয়া পেনশনের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব যোগ্য সাংবাদিকরা মাসে ১৫ হাজার টাকা করে পেনশন পাবেন। এর আগে এই টাকার পরিমাণ ছিল ৬ হাজার। এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নীতীশ বলেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘বিহার সাংবাদিক সম্মান পেনশন যোজনা’র অধীনে এখন সব যোগ্য সাংবাদিকদের মাসে ৬ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’ এ ছাড়া এই প্রকল্পের অধীনে পেনশন পাওয়া সাংবাদিকদের মৃত্যু হলে নিকটাত্মীয়কে আজীবন প্রতি মাসে ১০ হাজার টাকা পেনশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নীতীশ বলেন, গণতন্ত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সামাজিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই সাংবাদিকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করছি। যাতে তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন এবং অবসরের পরে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.১০

▎সর্বশেষ

ad