ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কালিয়াকৈরে নৌকাডুবি : এক বন্ধুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০১:০৫:৩৪ পিএম

সংগৃহীত ছবি..

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ জুলাই) সকালে সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৮)-এর লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় করে মকস বিলে যান। তীব্র বাতাসে নৌকাটি ডুবে গেলে তিনজন নিখোঁজ হন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো নিখোঁজ রয়েছেন উপজেলার কারুল সুরিচালা এলাকার মেহেদী হাসান (১৮) ও শিমুল (১৯)। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে আমাদের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.০৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad