ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘থ্রি ইডিয়টস’ অভিনেতার নায়িকা তানজিন তিশা, সরে দাঁড়ালেন খায়রুল বাসার

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৬:০৪:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : কলকাতার প্রযোজনায় তৈরি হতে যাওয়া ‘ভালোবাসার মরসুম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয়ের কথা ছিল বলিউড তারকা শারমান যোশি ও অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু শুটিং শুরুর আগমুহূর্তে হঠাৎ করেই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন খায়রুল বাসার, যা নিয়ে বেশ চমকে গেছেন নির্মাতা।

শুক্রবার এক ফেসবুক পোস্টে খায়রুল বাসার লেখেন, ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।’কিন্তু তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সিনেমার পরিচালক এমএন রাজ। তিনি গণমাধ্যমকে জানান, ‘বাসার এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ পরিশোধও করা হয়েছে। তিনি কীভাবে বলছেন যে এখনো যুক্ত হননি, সেটা আমার বোধগম্য নয়।’

পরিচালকের ভাষ্য অনুযায়ী, মাত্র এক দিন আগেই বাসার ছবিতে অভিনয়ের বিষয়ে ই-মেইলে সম্মতি জানান। কিন্তু পরদিন দুপুরে হঠাৎ একটি মেসেজ পাঠিয়ে জানান, তিনি সিনেমাটিতে থাকতে পারছেন না। এ বিষয়ে পরিচালক বলেন, ‘আজ দুপুরে তিনি জানালেন ছবিটা করতে পারবেন না। এরপর থেকেই তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। এখনো জানি না কী হতে যাচ্ছে।’

‘ভালোবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা ও শারমান যোশির পাশাপাশি রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে, দার্জিলিংয়ে টানা ২৩ দিন ধরে চলবে দৃশ্যধারণ। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে দ্বিতীয় ধাপের শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad