ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় একদিনে ৮৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০১:৩৭:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে চার শতাধিক মানুষ। এর ফলে ভূখণ্ডটিতে ইসরাইলের গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৫৩ জন আহত হয়েছেন। তবে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না।

এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ২৭৯ জনের পরিচয় শনাক্ত করে তাদের নাম সরকারি তালিকায় যুক্ত করায় মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়েছে। একই সময়ে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৮ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই ১ হাজার ৮৩ জন নিহত এবং ৭ হাজার ২৭৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৪

▎সর্বশেষ

ad