ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আজও মাইলস্টোনের আশপাশে উৎসুক জনতার ভিড়

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০১:১৪:১৩ পিএম

ডেস্ক নিউজ : ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুলের চারপাশ ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। শুক্রবার (২৫ জুলাই) সরেজমিন দেখা গেছে, দূর দূরান্ত থেকে এক নজর স্কুলটি দেখার জন্য আসছেন মানুষজন।

এর মধ্যে অনেকেই ভেতরের পোড়া ভবনটি দেখতে চাইছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। তবে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্কুলের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে।

মাইলস্টোনের শিক্ষার্থীরা যারা আসছেন, তারা স্কুলের সামনে এসে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করছেন। এখনও ট্রমার মধ্যে আছেন তারা। তাদের চোখের সামনেই যে বিধ্বস্ত হয়েছে বিমানটি। মুহুর্তেই আগুনে শেষ হয়েছে সবকিছু।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনের মেডিকেল প্রতিনিধি দল।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিমও ঢাকায় আসে। একই দিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।

উল্লেখ্য, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ঘটনায় এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:১২

▎সর্বশেষ

ad