ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

উষ্ণতা ছড়ালেন মিমি

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ১১:৪৭:৫৫ পিএম

বিনোদন ডেস্ক : পূজায় বড় চমক দিতে আসছে ‘রক্তবীজ ২’। তার আগে এ সিনেমার জন্য বিকিনি লুকে প্রথমবারের মতো নজর কাড়লেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর এ লুক দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। কোনো কোনো ক্ষেত্রে আবার বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, দীপিকা পাডুকোনদের সঙ্গেও তার তুলনা চলে আসছে।

নির্মাতাদের পক্ষ থেকে অভিনেত্রীর হট বিকিনি লুকের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শোরগোল পড়েছে। ছবিতে দেখা গেছে, নীল রঙের বিকিনিতে মিমি। হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড, ভিজে খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী।

কখনো একরাশ নীল হাঁটুপানি পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে মিমি, কখনো সমুদ্রসৈকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে; আবার কখনো স্কার্ফ হাতে বিকিনি পরে আনমনেই সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেছেন অভিনেত্রী। সব মিলিয়ে সৈকতে উষ্ণতা ছড়িয়েছেন তিনি।

এবার উল্টো রথে প্রকাশ্যে আসে ‘রক্তবীজ ২’ সিনেমায় মিমি চক্রবর্তীর ‘পুলিশ অফিসার’ লুকের ছবি। তবে সেই লুকের পাশাপাশি ‘রক্তবীজ’-এর সংযুক্তা মিত্রকে যে বিকিনি লুকে দেখা যাবে তা অবশ্য আশা করেননি দর্শকরা। মিমি ছাড়াও আগের সিনেমার মতো এ ছবিতেও থাকছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে।

এর আগের সিনেমায় একটি গানে ও শেষে একবার দেখা মিলেছিল অঙ্কুশ হাজরাকে। জানা গেছে, এ সিনেমার খলনায়কের ভূমিকায় ধরা দেবেন নায়ক। তিনি ছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তাকে ‘আয়েশা’র লুকে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে

উল্লেখ্য, ২০১৭ সালে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে ‘পোস্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। ২০২৩ সালে রক্তবীজ সিনেমায় ‘সংযুক্তা’র চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবার পালা দ্বিতীয় পর্বের। যদিও এ মুহূর্তে প্রযোজনা সংস্থার আরও একটি প্রজেক্ট ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় অভিনয় করছেন মিমি।

এক কথায় বলা যায় উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘ঘরের মেয়ে’ হয়ে গেছেন অভিনেত্রী। আপাতত মিমির হাতে রয়েছে পরপর কাজ, তাই কখনো উত্তরবঙ্গ, আবার কখনো দক্ষিণবঙ্গ ছুটে বেড়াতে হচ্ছে তাকে।

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad