ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫০০ গাছ তোমার ভবিষ্যতের জন্য: জুহি চাওলা

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৯:২৭:০৯ পিএম

বিনোদন ডেস্ক : ‘৯০ দশকের মিষ্টি ও সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। সিনেমা জগত থেকে এখন তিনি অনেক দূরে থাকলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। স্বামী ও দুই সন্তানকে নিয়েই এখন ব্যস্ততা অভিনেত্রীর।

১৯৯৫ সালে জয় মেহতাকে বিয়ে করেন অভিনেত্রী। জুহির দুই সন্তান জাহ্নবী মেহতা ও অর্জুন মেহতা। আজ অভিনেত্রীর ছোট ছেলে অর্জুনের জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে প্রকাশ্যে আনেন ছেলের জন্মদিনে একটি স্পেশাল উপহার।

অভিনেত্রী যে ছবিগুলো পোস্ট করেছেন, তার প্রথমটিতে অর্জুনের ছোটবেলার একটি ছবি আছে। মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে অর্জুন। দ্বিতীয় ছবিতে দাদু ঠাকুমার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় তরুণ অর্জুনকে। তৃতীয় ছবিতে আবার দেখা যায় ছোট্ট অর্জুনকে, মাথায় একটি বন্য জন্তু নিয়ে ছবি তুলতে। চতুর্থ ছবিতে বাবার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অর্জুনকে।

পঞ্চম ছবিতে দিদির সঙ্গে ছবি তোলে অর্জুন। ষষ্ঠ ছবিতে তিন বন্ধুর সঙ্গে ছবি। শেষ ছবিতে ৬টি ছবি কোলাজ করে পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।

সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে জুহি চাওলা লিখেছেনশুভ জন্মদিন অর্জুন। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমায় অনেক ভালোবাসি। ৫০০টি গাছ উপহার দিলাম তোমায়। তোমার ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য।

জুহির এ পোস্টে অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad