ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় জুলাই আগষ্ট শহিদদের স্মরণে ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষুধ বিতরন

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৬:৫৬:০৪ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : জুলাই আগস্টে নিহত সকল শহীদের স্মরণে নওগাঁয় ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ অনুষ্টিত হয়েছে । আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার পক্ষে বিশিষ্ট সমাজ সেবক রাশিকুজ্জামান উজ্জ্বল এর আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বায়েজিদ হোসেন পলাশ।

অনুষ্টিত মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- সুইডেন উপাসালা হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার এইচ এম আইয়ুব, নওগাঁ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ফজলুল হক, ডাঃ শাহরিয়ার আলম, নওগাঁ সদর হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আবু হাসান আলী, শাহনাজ পারভীন সীমা, জেসমিন আরা লিপি।

মেডিক্যাল ক্যাম্পের আয়োজক রাশিকুজ্জামান উজ্জ্বল জানান- জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনার সরকার আমলে নিহত সকল শহীদের স্মরণে আজকে নওগাঁয় এই ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামীতেও জুলাই-আগস্ট স্মরণে এই ধরনের বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে।

আয়শা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad