ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞার মুখে মেসিনিষেধাজ্ঞার মুখে মেসি

Mohon | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০১:৩৫:৫১ পিএম

অনলাইন নিউজ

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টারস একাদশের হয়ে মাঠে না নামায় নিষেধাজ্ঞার মুখে ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ অনুষ্ঠিত ম্যাচটিতে মেক্সিকোর লিগা এমএক্স অল স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল স্টারস। ম্যাচটিতে ছিলেন না মেসি।
লিগ সূত্র জানায়, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আরেক তারকা জর্দি আলবা ম্যাচটিতে অংশ নেবেন না। তবেবে নির্দিষ্ট কোনো কারণ তারা অবগত করেনি। মূলত এ কারণেই বিতর্কের সৃষ্টি।
লিগের নিয়মানুযায়ী, কেবলমাত্র স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত সমস্যা হলেই ম্যাচ খেলা থেকে বিরত থাকা যাবে। নয়তো শাস্তি। ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এমএলএস কমিশনার ডন গারআগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে। মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৪ জুলাই ২০২৫/ দুপুর :১.৩৫

▎সর্বশেষ

ad