ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

একসঙ্গে একই মঞ্চে কাজল-টুইঙ্কেল

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ১০:৩০:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নাকে কোনো সিনেমার পর্দায় নয়; এবার দেখা যাবে মঞ্চে। একটি রিয়্যালেটি টকশো উপস্থাপনা করতে চলেছেন এ দুই অভিনেত্রী। অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) প্রাইম ভিডিওর তরফ থেকে এ আপডেট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটির নামেই বলে দিচ্ছে এটি একটি এমন টকশো হতে চলেছে, যা আগামী দিনে একাধিক তারকার অজানা কথা সামনে নিয়ে আসবে। এ নিয়ে তৈরি হতেও পারে বিতর্ক। এ অনুষ্ঠানটি যে নিঃসন্দেহে করণ জোহরের অনুষ্ঠানকে টেক্কা দেবে, সেটি এখন থেকেই অনুমান করতে পারছেন দর্শকরা। তবে উপস্থাপকদের নাম ঘোষণা করা হলেও এটি কবে এবং কখন থেকে সম্প্রচার করা হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে কোন কোন অতিথি আসবেন, সেই তালিকাও এখনো অজানা।

অ্যামাজন প্রাইম ভিডিও থেকে যে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে কাজল ও টুইঙ্কেল দুজনকেই অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে। যেন কোনো কিছু দেখে ভীষণ অবাক হয়েছেন তারা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে তারা তো চা খেয়ে নিয়েছেন, কিন্তু মিস করার মতো আরও অনেক কিছু রয়েছে।

৯০ দশকের এ দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখে ভীষণ খুশি দর্শকরা। করণ জোহরের টকশো জনপ্রিয় হওয়ার পর এবার এ অনুষ্ঠানটি জনপ্রিয় হবে বলে এমনটিই দাবি দর্শকদের। তবে প্রথমেই অক্ষয় কুমার ও অজয় দেবগনকে এ অনুষ্ঠানে ডাকার আবেদন জানিয়েছেন দর্শকরা

উল্লেখ্য, অভিনেত্রী কাজলের সর্বশেষ ‘মা’ সিনেমায় অভিনয় করেছেন।। এই আধ্যাত্মিক পৌরাণিক ভৌতিক সিনেমাটি মুক্তি পায় গত ২৭ জুন। এ অভিনেত্রীর সিনেমা ‘সরেজমিন’ আগামী ২৫ জুলাই জিও হটস্টারে মুক্তি পাবে। অন্যদিকে টুইঙ্কল এখন সিনেমা জগৎ থেকে অনেক দূরে থাকলেও তিনি নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ১০:১৪

▎সর্বশেষ

ad