ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান দূর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ১০:৩২:১৫ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভয়াবহ বিমান দূর্ঘটায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় রাঙামাাটির রাজবন বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ানের উদ্যোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাঙামাটি জেলার প্রস্তাবিত কমিটির সহযোগিতায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, হেডম্যান প্রভাত চাকমা, সদ্য যোগদানকৃত বিএনপির সদস্য অবঃ কলেজ শিক্ষক মিলন তঞ্চঙ্গ্যা, নানিয়ারচরের সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফন্টের নেতা রাহুল চাকমা, জিকু কুমার দে ও ভিএল পাংখোয়া, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের জেলা সাধারণ সম্পাদক রুপক মল্লিক রাতুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানানো হয়। 

এ বিশেষ প্রার্থনায় রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরোসহ সিনিয়র ভিক্ষুগণ এবং বিভিন্ন এলাকা হতে আগত পূর্ণার্থীরাও উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ১০:১৪

▎সর্বশেষ

ad