ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালি ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৯:৫১:০৮ পিএম

ডেস্ক নিউজ : দীর্ঘদিন ধরে আটকে থাকা ইতালি ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা।

বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর গুলশান দুই’য়ে অবস্থিত ইতালি এম্বাসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। পরে পুলিশ সেখান থেকে সরিয়ে দিলে গুলশান এক নাম্বারে অবস্থিত ইতালিয়ার ভিসা সেন্টার ভিএসএফ গ্লোবালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

এসময় তারা অভিযোগ করেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে দেড় থেকে দুই বছর অপেক্ষা করলেও মিলেনি ভিসা। বিষয়টি প্রবাসী মন্ত্রণালয়কে জানালেও কোন সুরাহা হয়নি।

এসময় আন্দোলনকারীরা, দ্রুত ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সমাধানের আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধের মতো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৩০

▎সর্বশেষ

ad