ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি: ফখরুল

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৯:০৮:৩৪ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দলের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা বলছি। একইসঙ্গে আমরা নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কথা বলেছি। আমরা আশা করি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেটা তারা বাস্তবায়নে কাজ করবে।’

তিনি বলেন, ‘ঘোষণা দেয়ার পর যাতে এ নিয়ে কোনো অস্পষ্টতা না থাকে সেকথা আমরা বলেছি। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সে ব্যবস্থা নেবেন।’প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় ঘনঘন করা হলে দেশের উদ্ভুত সমস্যা এত তৈরি হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। এরআগে বিএনপি মহাসচিবের সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের বৈঠক করেন। 

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad