ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠে ফেরার আগেই ফের লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন এন্দরিক

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৭:০০:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক মাসগুলোতে একাধিক হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছেন এন্দরিক, যার ফলে তিনি লা লিগার শেষ দিক এবং ক্লাব বিশ্বকাপেও খেলতে পারেননি। এই ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নতুন করে ইনজুরিতে পড়েছেন। যে কারণে এন্দরিককে অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন বলে ইএসপিএন-এর সূত্রে জানা গেছে।

গত ১৮ মে সেভিয়ার বিপক্ষে মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলেন এই ব্রাজিলিয়ান, যেখানে তার ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি হয়। শুরুতে ধারণা করা হচ্ছিল, তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। তবে, পরে তিনি দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন এবং সেখানেই আবার নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

সূত্র বলছে, সেই ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আবারও বিপর্যয় দেখা দিয়েছে এবং এখন তাকে ৮ থেকে ১০ সপ্তাহ (২মাসের বেশি)  মাঠের বাইরে থাকতে হতে পারে। মূলত এখন তাকে পুনর্বাসন প্রক্রিয়া আবারও একদম প্রথম থেকে শুরু করতে হচ্ছে।
এই ইনজুরির কারণে এন্দরিক মাদ্রিদের লা লিগা মৌসুমের প্রথম চারটি ম্যাচে–ওসাসুনা, রিয়াল ওভিয়েদো, রিয়াল মায়োর্কা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারবেন না। এছাড়াও তিনি আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

ইএসপিএন জানিয়েছে, এই গ্রীষ্মে অনেক ক্লাব আগ্রহ দেখালেও, মাদ্রিদ থেকে এন্দরিকের অন্য যাওয়ার সম্ভাবনা খুবই কম, এমনকি ধারেও ক্লাব ছাড়ার সম্ভাবনা কম। যদিও মাদ্রিদের আক্রমণভাগে প্রতিযোগিতা বেড়েছে, বিশেষ করে গঞ্জালো গার্সিয়া (২১) ক্লাব বিশ্বকাপে চারটি গোল করে দারুণ প্রভাব রেখেছেন। পাশাপাশি রয়েছেন কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা।

মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেন, তিনি আশা করছেন এন্দরিক এ মৌসুমে দলের হয়ে অবদান রাখতে পারবে এবং তার অগ্রগতি ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে বিবেচনা করছেন। গত মৌসুমে এন্দরিক মূলত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। তিনি লা লিগায় ২২টি ম্যাচে অংশ নেন, মোট ৩৫৪ মিনিট খেলেন এবং একটি গোল করেন। এছাড়া চ্যাম্পিয়নস লিগে একটি ও কোপা দেল রে’তে পাঁচটি গোল করেছেন।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad