ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ফের ইউনেস্কো থেকে কেন সরিয়ে নিচ্ছেন ট্রাম্প?

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৬:২৩:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার, ফের একবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম মেয়াদে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। পরে জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্যপদ ফিরে পায়।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউনেস্কোতে থাকাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী। কারণ, সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে `গ্লোবালিস্ট, মতাদর্শগত এজেন্ডা’ অনুসরণ করে, যা ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির সঙ্গে যায় না। আরও বলা হয়, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে ইউনস্কো যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী প্রচারণা উসকে দিচ্ছে।

এটি মার্কিন নীতির পরিপন্থি।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে ইউনস্কোর প্রধান অড্রে আঝুলি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে তিনি মর্মাহত। কিন্তু এটা প্রত্যাশিতই ছিল এবং ইউনেস্কোও এর জন্য প্রস্তুত ছিল বলে জানান তিনি। তবে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের এই পদক্ষেপ মূলত ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপর চালানো ধ্বংসযজ্ঞ থেকে নজর ঘোরানোর চেষ্টা।

আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১২
▎সর্বশেষ

ad