ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘উন্নতির ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপে ভালো হবে’

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৬:১৪:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৩ দিনের ব্যবধানে এশিয়ার দুই বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। টাইগারদের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন পারফরম্যান্সের ধারবাহিকতা ধরে রাখতে পারলে আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা সম্ভব। 

১০, ১৩ ও ১৬ জুলাই শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে, ডাম্বুলা এবং কলম্বো স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মুখোমুখি হয় বাংলাদেশ। পাল্লেকেলেতে হেরে গেলেও ডাম্বুলা ও কলম্বোতে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়ে দেশে ফিরেই পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।

গত ২০ এবং ২২ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ১১০ ও ১২৫ রানে অলআউট করে টানা দুই ম্যাচে ৭ উইকেট ও ৮ রানের দাপুটে জয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

এই সিরিজ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়ল টাইগাররা।

টাইগারদের সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে রাজ্জাক বলেন, ‘দলের সবার পারফরম্যান্স ভালো হয়েছে বলেই ম্যাচ জিতেছি। আলাদা করে কারো কথা বলার নাই। সবাই মিলে আসলে, এটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। বিশ্বকাপ অনেক পরের ব্যাপার। এর মধ্যে আমরা চাই দলকে সুন্দরভাবে তৈরি করতে।’

জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আমাদের বাকি যেসব খেলা আছে, স্টেপ বাই স্টেপ যেন আগাতে পারি। নরমালভাবে আমরা যদি উন্নতি করতে থাকি, তাহলে বিশ্বকাপে আমাদের এমনিই ভালো হবে। আগে থেকে চিন্তা না করাই ভালো আরকি।’

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সেই ম্যাচে জিতে পাকিস্তানকে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করতে চায় টাইগাররা।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad