ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জানা গেল এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য সময়

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৫ - ০৫:১৭:৫৪ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নিয়মানুযায়ী ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে, সে হিসাবে আগস্ট মাসে ফল প্রকাশ করা হবে।

ঢাকা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব বোর্ড মিলিয়ে কত শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সে তথ্য এখনও বোর্ডের কাছে নেই। গত ১০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৬৮.৪৫ শতাংশ শিক্ষার্থী।

পরে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন নেয়া হয়। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পান।

বোর্ড কর্মকর্তারা বলছেন, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। শুধু পরীক্ষকদের দেয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি না, তা দেখা হয়।

 

 

আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad