ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

Ayesha Siddika | আপডেট: ১৪ জুলাই ২০২৫ - ০৮:৫২:০৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ট পরিবার কল্যাণ পরির্দশক, সহকারি পরিবার কল্যাণ,কমীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।   
সোমবার (১৪ জুলাই)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর কার্যালয়ের হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজিত  আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 
এসময় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রুপন চত্রুবর্তী, মাটিরাঙ্গা  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা.আমজাদ হোসেন,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরির্দশক, স্বাস্থ্য কর্মী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন,বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্ব বা অপরিকল্পিত গর্ভধারণ মেয়েদের অধিকার লঙ্ঘন করে। জেন্ডার অসমতা তৈরি করে। মাধ্যমিক ও শিক্ষা থেকে বঞ্চিত হয়,  দারিদ্র্য ও নির্ভরতার চক্রে আবদ্ধ হয়ে যায়।বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার সাক্ষরতার হারে পুরুষের (৭৮ দশমিক ৬ শতাংশ) তুলনায় নারীরা ৫ দশমিক ৮ শতাংশ পিছিয়ে আছে

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনায় মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা ও জনস্বার্থে অবদান রাখায় উপজেলার শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক,সহকারি পরিবার কল্যাণ পরির্দশিতাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম।

 

 

আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad