ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কারিগরি বোর্ডে কৃতকার্য ৭৩.৬৩ শতাংশ শিক্ষার্থী

Anima Rakhi | আপডেট: ১০ জুলাই ২০২৫ - ০৩:৩০:০৪ পিএম

ডেস্ক নিউজ : এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের সম্মিলিত পাসের হার ৬৮.৪৫ শতাংশ। তবে এককভাবে ৭৩.৬৩ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে।

কারিগরি বোর্ডের ফলাফলে দেখা যায়, এবারের পরীক্ষায় বোর্ড থেকে অংশগ্রহণ করেন মোট ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী। এরমধ্যে এক লাখ ৪ হাজার ৮৯২ জন ছাত্র ও এক লাখ ৩৩ হাজার ৩১২ জন ছাত্রী। পরীক্ষায় কারিগরি বোর্ড থেকে মোট ১ লাখ ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পাস করেন। যার মধ্যে ছাত্র ৭৪ হাজার ৫৫৯ জন ও ছাত্রী ২৭ হাজার ১৮৮ জন।

কারিগরিতে এবার ছাত্রদের পাসের হার ৭১.০৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮১.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৯১ জন ও ছাত্রী ২ হাজার ৬৫৭ জন।

কারিগরি বোর্ডের মোট ২ হাজার ৯০১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে কেন্দ্রের সংখ্যা ছিল ৬৯৯টি।

কিউটিভি/অনিমা/১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:২৯

▎সর্বশেষ

ad