ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২৫ - ০৪:৪৯:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচ ৭৭ রানে হেরে ছিল টাইগাররা।

এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ।

শ্রীলংকার একাদশেও দুটি পরিবর্তন হয়েছে। মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন দুনিথ ওয়েলালাগে ও দুসমন্থ চামিরা।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তানভীর ইসলাম, শামীম হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ
চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুসমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।

কিউটিভি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৯

▎সর্বশেষ

ad