ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বাবার নয়, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত শহিদ কাপুর’

Ayesha Siddika | আপডেট: ১৩ মার্চ ২০২৬ - ০৭:০০:১৯ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে নেপোটিজম বা বংশপরম্পরা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে এরই মধ্যে এক ভিন্নধর্মী পারিবারিক দর্শনের কথা প্রকাশ্যে আনলেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর। সম্প্রতি ‘টাইমস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার তিন সন্তান—শহিদ কাপুর, সানা কাপুর এবং রুহান কাপুর কেউই ক্যারিয়ার গড়তে বাবার নাম ব্যবহার করেননি। বরং কঠোর পরিশ্রম আর অডিশনের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রেখেই তারা নিজেদের জায়গা করে নিয়েছেন।

পঙ্কজ কাপুর অত্যন্ত গর্বের সঙ্গে জানান, তার সন্তানরা কোথাও অডিশন দিতে গেলে নিজেদের পারিবারিক পরিচয় প্রকাশ করেন না। তিনি বলেন, ‘আমি তাদের কেবল আমার জিন দিয়েছি, কিন্তু তাদের সংগ্রাম আর সাফল্যের পথটা তাদের নিজেদেরই পাড়ি দিতে হয়েছে। তারা যখন নিজের যোগ্যতায় নির্বাচিত হয়, তখন তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তারা জানে এই অর্জন বাবার বা বড় ভাইয়ের (শহিদ কাপুর) নামের কারণে হয়নি।’

শহিদ কাপুর সম্পর্কে বলতে গিয়ে পঙ্কজ কাপুর জানান, শহিদ সম্পূর্ণ নিজের যোগ্যতায় আজকের অবস্থানে পৌঁছেছে। যদিও শহিদ কাপুর এবং নীলিমা আজিমের সন্তান হিসেবে তাকে অনেকেই সুবিধাপ্রাপ্ত মনে করেন, কিন্তু শহিদ নিজেই অতীতে এক সাক্ষাৎকারে এই ধারণা ভুল বলে প্রমাণ করেছেন।

শহীদ বলেছিলেন, ‘মানুষ মনে করে আমার বাবা অভিনেতা বলে আমি সব সহজে পেয়েছি। কিন্তু বাস্তবতা হল, আমি বড় হয়েছি আমার মায়ের সঙ্গে। আমার সংগ্রামটা ছিল একেবারেই ব্যক্তিগত।’পঙ্কজ কাপুরের এই শিক্ষাই শহিদকে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে গড়ে তুলেছে। সম্প্রতি শহিদ কাপুরকে বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘ও রোমিও’ সিনেমায় দেখা গেছে, যা গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে।

অন্যদিকে পঙ্কজ কাপুর নিজেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ-এ মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জব খুলি কিতাব’, যেখানে তিনি ডিম্পল কাপাডিয়ার বিপরীতে অভিনয় করেছেন।

 

 

আয়শা/১৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad