ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সাকিবের পর তাসকিনের জোড়া হানা, সাজঘরে তিন লঙ্কান ব্যাটার

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৭:৫৮:০৪ পিএম

স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (২ জুলাই) টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৩৪ রান। ১৩ বলে ২০ রানে কুশল মেন্ডিস আর ১০ বলে ৪ রানে চারিথ আসালাঙ্কা অপরাজিত আছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজটা ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে তাই এগিয়ে থাকতে চায় লাল সবুজরা। টস হারলেও বল হাতে শুরুতে দলকে ভালো কিছুর আভাস-ই দিচ্ছেন বোলাররা। প্রথম তিন ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ ওভার দেওয়ার পর চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন তানজিম সাকিব। টাইগার পেসারের গতি আর বাউন্সের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিশাঙ্কা। ৮ বল খেললেও রানের খাতা খুলতে  পারেননি এ ব্যাটার।
 
মেডেন দিয়ে ইনিংস শুরু করা তাসকিনও পঞ্চম ওভারে এসে তৃতীয় বলে উইকেট তুলে নেন। তার অফ স্টাম্পের বাইরের বল ইনসাইড এজ হয়ে ভেঙেছে ১৩ বলে ৬ রান করা নিশান মাদুস্কার স্টাম্প। দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে যে চাপ কমানোর চেষ্টা করেন কুশল মেন্ডিস। তার সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন কামিন্দু মেন্ডিসও। কিন্তু তিনি ব্যাট তুলতেই ক্যাচ দিয়ে বসেন। আক্রমণে আসা তাসকিন সপ্তম ওভারের প্রথম বলে মিড অফে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কামিন্দু। কুশল মেন্ডিসকে সঙ্গ দিতে আপাতত ক্রিজে আছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
 
এদিন ৩৩১ ওয়ানডের পর প্রথমবার ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ। শেষবার ২০ বছর আগে মাশরাফী, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ এবং মুশফিককে ছাড়া ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা। এদিকে এ ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ ইমন ও তানভীর ইসলামের। দুইজনেরই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কিছুদিন আগেই অভিষেক হয়েছে। এবার ওয়ানডেতেও অভিষেক হলো তাদের।


প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad