ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৭:৫৩:৫৭ পিএম

ডেস্ক নিউজ :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়। তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক বিষয়ে ছাড় দিয়েছে। কারণ বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে সরকার। প্রত্যেকটি দলেরই নিজস্ব আদর্শ ও লক্ষ্য রয়েছে। কিছু মিডিয়ার বিএনপি সংস্কার মানছে না, এমনটা বলা হচ্ছে। কিন্তু সত্যটা হলো সংস্কার প্রশ্নে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে।তিনি আরও বলেন, গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। বড় দল হিসেবে একমত না হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান দিতে হবে। দলগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫২

▎সর্বশেষ

ad