আন্তর্জাতিক ডেস্ক : ঊর্ধ্বতন একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া’র। জানা গেছে, বিমানবন্দরে দুটি ছাড়াও কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট আঘাত হানে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়।নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে স্থানীয় ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউশা রকেট পড়েছে।’
এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত হয়নি বলেও জানান তিনি।প্রতিবেদন মতে, কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা সাবেক ইরানপন্থি আধাসামরিক বাহিনীর একটি জোট এবং এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত হয়েছে। সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে একটি নিরাপত্তা সূত্র বলেছে, কিরকুক বিমানবন্দরের সামরিক বিমানঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে, যার মধ্যে একটি রানওয়ের কাছে পড়েছে এবং অন্যটি শহরের একটি বাড়িতে আঘাত করেছে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: আল আরাবিয়া
কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪০
