ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কুশাল মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানভির

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৫:৪৫:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলংকা ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশ সময় ৩টায় শুরু হওয়া ম্যাচের  ‍শুরুতে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান কুশাল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। 

চতুর্থ উইকেটে তাড়া ৭৭ বলে ৬০ রানের জুটি গড়েন। তাদের এই জুটির বিচ্ছেদ ঘটনা স্পিনার তানভির আহমেদ। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিফটির আগেই ফেরেন কুশাল মেন্ডিস। তিনি ৪৩ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৪৫ রান করে ফেরেন।

জেনিথ লিয়ানজিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২১.৩ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৯৮ রান। ৩৬ ও ৬ রানে ব্যাট করছেন আসালঙ্কা ও জেনিথ।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৩

▎সর্বশেষ

ad