ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬

Anima Rakhi | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৬:৪০:৩৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে উড্ডয়নের মাত্র সাত মিনিট পর একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।

রবিবার (২৯ জুন) সকালে ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সেসনা ৪৪১ মডেলের বিমানটি। কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়।

ঘটনাটি নিশ্চিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রিভেনা জানিয়েছেন, বিমানে থাকা ছয়জনের কেউ বেঁচে নেই।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে, বিমানটির গন্তব্য ছিল মন্টানার বোজেম্যান। তবে উড্ডয়নের সাত মিনিট পরই সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

নিহতদের মধ্যে রয়েছেন— লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪), পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) এবং কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।

মার্কিন প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

কিউটিভি/অনিমা/০২ জুলাই ২০২৫,/সকাল ৬:৪০

▎সর্বশেষ

ad